এর ফলে, এখন থেকে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুযোগে গাড়ি আমদানি করতে পারবেন না।
এ বিষয়ে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান গত রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। উত্থাপনকালে তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি করা জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের মতো। এই সুবিধা দেশের নাগরিকদের মধ্যে বৈষম্য তৈরি করে।’
আইনমন্ত্রী আরো উল্লেখ করেন, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য এবং নাগরিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিলটি আনা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিলটি পাসের জন্য ভোটে দেন এবং সংসদ সদস্যরা কণ্ঠভোটের মধ্য দিয়ে তা অনুমোদন করেন। এর আগে ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ কমিটির সভায় এই সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

0 Comments